মৃতের জীবন

ওরা একসময় জীবিত থাকতো

পরে মারা গেছে

জীবিত অবস্থায় লোকটা সিগারেট খাইত দোকানের পাশে দাঁড়াইয়া

স্ত্রীটা অন্য একটা লোকের সঙ্গে ফোনে আলাপ করত তখন

বাচ্চা হইছিল একটা

ছেলে বাচ্চা

এখনো জীবিত আছে

পুরুষ ও নারী লোক দুইটা মারা গেছে

কীভাবে মরছে কেউ জানে না

মানে কেউ তো জানেই
কিন্তু তারা অন্যদের বলতে চায় না

এখন হাজবেন্ড ওয়াইফ হিসাবে মারা যাওয়ার টাইমটা তারা পার করতেছে

বাচ্চা ছেলেটা এখনো জীবিত
অনেকগুলি বছর পরে মারা যাবে

ওর বোন নাই

৫/১০/২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *